কোকোপিট/ কোকোডাস
কোকোপিট ব্যবহারের অন্যতম কারন মাটিকে হালকা করা। তাছাড়া বীজ অঙ্কুরোদগমনে ভালো ফল পাওয়া যায় । কোকোডাস্টের ভেতর বাতাস চলাচল করতে পারে যার ফলে গাছ বেশি বেশি অক্সিজেন নিতে পারে।। কোকোপিট পঁচে ও গাছকে প্রয়জনীয় খাদ্য উপাদান সরবরাহ করে। কোকোপিট / কোকোডাস্ট দিয়ে টবে গাছপালা লাগালে দ্রুত বৃদ্ধি পায় এবং পানি দিলে টবের ভেতর কখনও জলাবদ্ধতা তৈরি হয় না, পানি সাথে সাথে দ্রুত সব জায়গাতে ছড়িয়ে দেয় এবং নির্দিষ্ট পরিমাণমতো পানি ধরে রেখে গাছকে সতেজ রাখে এবং কখনও পানি আবদ্ধ হয়ে গাছ মারা যায় না ক্রমবর্ধমান হাইড্রোপোনিকউপায়ে সবজি চাষের জন্য কোকোপিট ব্যবহার করা হয় যেন কোনোভাবেই গাছ বা চারা ক্ষতিগ্রস্ত না হয়

Reviews
There are no reviews yet.