প্যাকেট এ বীজ এর পরিমান – ২০ টি

বীজ বপনের জন্য সব থেকে প্রয়োজনীয় উপাদান ঝুরঝুরে বেলে – দোআঁশ মাটি । বেলে – দোআঁশ মাটির সাথে কিছু পরিমাণ জৈব সার ও পরিষ্কার কোকোডাস্ট মিক্স হলে ভাল ।

বীজ বপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তা যেন মাটির বেশি গভীরে ঢুকে না যায় । সব থেকে ভাল হবে বীজ মাটিতে ফেলে তা ঢেকে দিতে যেটুকু পরিমাণ মাটি দেয়া লাগে সে পরিমাণ দিয়ে কিছুটা পানি স্প্রে করে জাস্ট মাটি টা ভিজিয়ে দিতে হবে ।সমস্ত বীজ গুলোর ক্ষেত্রে এই পদ্ধতিটি কার্যকরী ।

কিন্তু ৪ প্রকার বীজ অঙ্কুরদ্গমনের জন্য সঠিক তাপমাত্রা বুঝাটা খুব ই জরুরি ।

যেগুলো প্রাথমিক অবস্থায় কোন ভাবেই রৌদ্রে বা গরমে রাখা যাবে না এখানে এমন

বীজের মধ্যে আছে রানান কুলাস বা ঝুমকা ফুল ও বেগুনিয়া ।
এই দুই প্রকার বীজ বপনের পর অঙ্কুরিত হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ ঠাণ্ডাময়
স্থানে রাখতে হবে ।

লোটাস বা পদ্ম বীজের ক্ষেত্রে এর মুখ নির্ণয় করে কোন খসখসে বস্তুর সাথে ঘসে নিলে ভাল হয় । খেয়াল করবেন ঘষলে একটি সাদা মুখ দেখা যাবে তখন বুঝবেন আর ঘষার প্রয়োজন নেই . অতঃপর জারের পানিতে বীজটি ফেলে দিন । পূর্বেই জারের নিচে কিছুটা বেলে দোআঁশ মাটির আস্তর করে নিতে হবে ।

লিজিয়ান্থাস বা নন্দিনী এটির বীজ ২৮ দিন পর্যন্ত নরমাল ফ্রিজ এ রাখতে হবে । তারপর সামান্য পানিতে ভিজিয়ে স্বাভাবিক পদ্ধতিতে বীজ অঙ্কুরোদগমের জন্য মাটিতে বুনে দিতে হবে ও অঙ্কুরোদগমের আগ পর্যন্ত ঠাণ্ডাময় স্থানে রাখতে হবে ।
যেকোনো বিস্তারিত তথ্যের জন্য কল করুন ০১৭৫৮-৮৮১২২২
Reviews
There are no reviews yet.