ইপসম লবণ কি?
ইপসম লবণ আমাদের প্রচলিত খাবার লবণ থেকে আলাদা, এর গাঠনিক উপাদানের মধ্যে রয়েছে খনিজ ম্যাগনেশিয়াম ও সালফেট, তাই এটি ম্যাগনেশিয়াম সালফেট নামে পরিচিত। এটি দেখতে ক্ষুদ্র ও বর্ণহীন। আমাদের মানব শরীরে ম্যাগনেশিয়াম সালফেটের ব্যাপক চাহিদা আছে, যদিও কয়েক বছর ধরে পৃথিবীতে এই খনিজের পরিমাণ তুলনামূলক হারে কমে যাচ্ছে।
ব্যবহার বিধিঃ উপকারিতা পেতে এক গ্যালন পানিতে ২ টেবিল চামচ ইপস্ম লবণ মিশিয়ে প্রতি দুই সপ্তাহ পরপর গোড়ায় ঢালুন। সাথে সাথেই ফল পাবেন। সবচেয়ে ভাল হয় পাতায় পানি স্প্রে করে দিলে। এতে আরও দ্রুত উপকারিতা পাবেন।
বীজের সফল অঙ্কুরোদগমে
এটি ইপসম লবণের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার। বীজের অঙ্কুরোদগমে ইপসম লবনের সল্যুশন মাটির একটি অপরিহার্য অংশ হিসেবে কাজ করে। এর ব্যবহার অঙ্কুরিত বীজকে দ্রুত সময়ের মধ্যে বেড়ে উঠতে সাহায্য করে।
মাটির পুষ্টি শোষণ বৃদ্ধিতে
আপনার বাগানের মাটিতে ইপসম লবণের ব্যবহার মাটির জৈব পুষ্টি শোষণ সক্ষমতা বৃদ্ধি করে এবং উদ্ভিদের প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান মাটি থেকেই গ্রহণে সহায়তা করে। এটি রাসায়নিক সারের প্রতি নির্ভরশীলতা অনেকাংশে কমায়।
ক্ষতিগ্রস্থ মূলের ধাক্কা কাটাতে
বীজ থেকে চারা তৈরিকারী নার্সারীর ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকগুলো ব্যবহারের মধ্যে অন্যতম একটি হল এটি উদ্ভিদকে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে সহায়তা করে। এছাড়াও বীজতলায় তৈরি চারা মাঠে স্থানান্তরের সময় ক্ষতিগ্রস্থ শেকড় দ্রুত ধাক্কা কাটিয়ে ওঠে।

Reviews
There are no reviews yet.